• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মির্জা আব্বাসকে নিয়ে আবেগঘন পোস্ট বোন শাহিদা মির্জার

প্রকাশিত: ১৭:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মির্জা আব্বাসকে নিয়ে আবেগঘন পোস্ট বোন শাহিদা মির্জার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তার বোন শাহিদা মির্জা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের একসঙ্গে হওয়ার মুহূর্তের ছবি প্রকাশ করে ভাইয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শাহিদা মির্জা মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসসহ পরিবারের প্রত্যেকের সুস্থতা ও নেক হায়াত কামনা করেন। একই সঙ্গে তার ‘দাদা ভাই’ মির্জা আব্বাসকে পরিপূর্ণ সুস্থ করে দেওয়ার জন্যও দোয়া করেন।

পোস্টে শাহিদা মির্জা লেখেন, হে মহান আল্লাহ, আপনি ছবির প্রতিটি মানুষকে সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করুন। আমার দাদা ভাইকে আপনি পরিপূর্ণ সুস্থ করে তুলুন। 

ছোট ভাই ফালু (চাচাতো ভাই)-এর বাসায় দীর্ঘদিন পর দাদা ভাইসহ সকল আত্মীয়-স্বজনের এই মিলনমেলা এক অন্যরকম আবেগ তৈরি করেছে। ছোটবেলার খেলার সাথী ভাই-বোনদের নিয়ে একসঙ্গে বসে পুরোনো দিনে ফিরে যাওয়া এবং এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। জীবনের ব্যস্ততায় সবাই ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও শেকড়ের টানে এই একত্রিত হওয়া আমাদের সম্পর্কগুলোকে আরও গভীর করে তুলেছে। আজকের রাতের এই হাসিখুশি ও আড্ডার সময়টা সারাজীবন স্মৃতির পাতায় সোনালি হয়ে থাকুক।

পরিশেষে একটা বিখ্যাত গানের কথাই বারবার মনে পড়ছে—“আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে, দূরে যেখানেই থাকো।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন: